বিশেষ প্রতিবেদক : টেকনাফের হ্নীলা ফুলের ডেইল এলাকায় সংঘর্ষের পূর্ব শত্রুতার জেরধরে দোকান-পাট ভাংচুর ও মালিক দম্পতিকে ছুরিকাঘাতে রক্তাক্ত করার ঘটনা ঘটেছে। আহত দম্পতিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা যায়,২২এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টারদিকে হ্নীলা ফুলের ডেইলের মৃত মনু মিয়ার পুত্র, টমটম চালক নুরুল মোস্তফা ওরফে নুরুচ্ছফা ও তার স্ত্রী তাহেরা পারভীন নেিজর বসত-ভিটার দোকানে বেচা-বিক্রি করছিল। এমতাবস্থায় একই এলাকার মৃত দিলদার আহমদ ওরফে দিলুর পুত্র আবুল কালাম প্রকাশ কেজি এবং আবু ছৈয়দ হঠাৎ টমটমযোগে এসে দোকানে নেমে হাতে থাকা ছুরি ও চাইনীজ কুড়াল দিয়ে কুপাতে থাকে। তাদের রক্ষার জন্য ভাতিজা মোঃ রফিক ওরফে কালুকে ডাক দিলে দ্রুত এসে আবুল কালাম ও আবু ছৈয়দ পালিয়ে বাড়ির দিকে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এরপর শোরগোল শুনে লোকজন জড়ো হয়ে রক্তাক্ত দোকানদার ও তার স্ত্রী তাহেরা পারভীনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ হাসপাতালে নেওয়া হয়। আহতরা সুস্থতা হওয়ার পরই পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে বলে ঘণিষ্টজনেরা জানিয়েছে।
উল্লেখ্য,গত ২/৩দিন আগে রাতে কালু এবং তার ভাই শুক্কুরের সাথে আবুল কালামের সংঘর্ষ হলে পরিস্থিতি দেখার জন্য নুরুচ্ছফাও ঝগড়া দেখতে বের হয়। এরই জেরধরে এই ন্যাক্করজনক হামলা বলে ধারণা করছে।
সাম্প্রতিক সময়ে ফুলের ডেইল ও পুরান বাজার এলাকায় মাদক সেবন এবং অনলাইন জুয়ার বিষয়সহ নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। এখনই এসব অপরাধীদের নাগাল ধরে টানতে না পারলে আগামীতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার শংকা রয়েছে।
