ছৈয়দ করিম রনি : ১৪এপ্রিল দুপুর পৌনে ১২টারদিকে টেকনাফের হ্নীলা উলুচামরী মরহুম মৌলভী কেফায়েত উল্লাহ পাহাড়ে গলিত বস্তাবন্দি একটি মৃতদেহের সন্ধান পায় লোকজন। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানসহ লোকজনের মধ্যে জানাজানি হলে এক নজর দেখার জন্য লোকজনের ভিড় জমে।
স্থানীয়রা জানায়, গত ১০দিন আগে টমটমসহ নিখোঁজ হওয়া হ্নীলা হামজার ছড়ার মৃত ছৈয়দ হোছন বৈদ্যের পুত্র মাহবুর রহমান (১৯) বলে নিশ্চিত করেন। পুলিশের একটি টিম বিকাল ৩টারদিকে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে।
হ্নীলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, পাহাড়ে গলিত ও বস্তাবন্দি মৃতদেহ পাওয়ার স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজনের মাধ্যমে অবগত হয়ে থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
লোকজনের মতে, স্থানীয় কিছু দূর্বৃত্ত এই যুবককে ভাড়া নিয়ে হত্যার পর বস্তাবন্দি করে ফেলে দেওয়ার পর টমটমটি অন্য কোথাও বিক্রি করে দিয়েছে বলে ধারণা করছেন।###
