আজিজ উল্লাহ : হ্নীলা আলীখালী এলাকার মাদক কারবারীদের ইয়াবার চালান খেয়ে পাচার করতে গিয়েই পুলিশের হাতে আটক হয়েছে।
জানা যায়,গত ১০জুন সন্ধ্যা সাড়ে ৬টারদিকে মাদক পাচারের সংবাদ পেয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শফিউল আলম ও এএসআই জামাল মীরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স হোয়াইক্যং-বাহারছড়া ঢালাপথে যাত্রীবাহী সিএনজি তল্লাশী চালিয়ে হোয়াইক্যং লম্বাবিলের নুর হোসেনের পুত্র সাইফুল ইসলাম (২২) কে আটক করে জিজ্ঞাসাবাদ করে। ধৃত ব্যক্তি ইয়াবা থাকার কথা অস্বীকার করায় তাকে টেকনাফ কেয়ার ল্যাবে নিয়ে এক্সরে করালে পেটে মধ্যে ইয়াবার পুটলা থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপর তাকে ঔষুধ ও খাদ্যদ্রব্য খাওয়ালে বমি ও পায়ুপথ দিয়ে ১৪টি ইয়াবার পুটলা বের হয়। তার পেটে আরো ইয়াবা থাকার কথা স্বীকার করায় ১১জুন বিকালে আবারো হাসপাতালে নেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ১পুটলায় ৫০টি করে মোট ৩৪পুটলা ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের তদন্ত কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, হ্নীলা আলীখালী এলাকার চিহ্নিত কতিপয় মাদক কারবারী ধৃত যুবককে টাকার বিনিময়ে খাওয়ায়ে কৌশলে ইয়াবা পাচার করছিল। পুলিশ খবর পেয়ে এই মাদক পাচারকারীসহ ইয়াবা জব্দ করতে সক্ষম হয়েছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ইয়াবাসহ ধৃত পাচারকারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ###
