হুমায়ূন রশিদ : টেকনাফের হোয়াইক্যং পাহাড়ি ঢালাপথে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে।
সুত্র জানায়, গত ১৪মার্চ রাত সোয়া ৮টায় র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল টেকনাফের হোয়াইক্যং-বাহারছড়া ঢালাপথস্থ হোয়াইক্যং বনবিট অফিসের সামনে পাকা রাস্তায় মাদক বিক্রির সংবাদ পেয়ে অভিযানে গেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া করে রামু রাজারকুলের মোক্তারের পুত্র মোঃ আবু তাহের (৩১) ও তুলা বাগানের মৃত মোহাম্মদ আমিনের পুত্র নুর মোহাম্মদ (৪৫) কে আটক করে। এরপর উপস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশী করে ৯শ ৮৫পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###
