হুমায়ূন রশিদ : হোয়াইক্যংয়ের ঝিমংখালী ক্যাম্পের বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ২১ হাজার ৯শ ৩০পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে।
বিজিবি সুত্র জানায়, ৩অক্টোবর রাতের প্রথম প্রহরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং ঝিমংখালী বিওপির দায়িত্বরত জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে ৬নং ¯øুইচ গেইট এলাকায় টহল দেওয়ার সময় ৩জন লোক একটি ঝুঁড়ি নিয়ে আসার চেষ্টা করলে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করে। তখন লোকজন ঝুঁড়িটি ফেলে লাফ দিয়ে ওপারে চলে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থল তল্লাশী করে ঝুঁড়িটি উদ্ধার করে ২১ হাজার ৯শ ৩০পিস ইয়াবা পাওয়া যায়। তা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন।
