হোয়াইক্যংয়ে সাতাঁর কেটে আনার সময় ৬০হাজার ইয়াবাসহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : হোয়াইক্যংয়ে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে সাতাঁর কেটে আনার সময় ৬০হাজার ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।

১২মার্চ সকাল পৌনে ১০টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ঊনছিপ্রাং বিওপির একটি টহল দল টহল দানকালে একজন ব্যক্তিকে নাফনদী সাতাঁর কেটে আসতে দেখে। তখন তাকে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বিজিবি জওয়ানেরা চারদিকে ঘেরাও করে কোমরে গামছা প্যাঁছানো অবস্থায় একটি পুটলাসহ লম্বাবিলে আবুল মোহাম্মদ হোছনের পুত্র আলী আহমদ (২৮) কে আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে তার কোমরের পুটলাটি খুলে ১কোটি ৮০লক্ষ টাকা মূল্যমানের ৬০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।