বিশেষ প্রতিবেদক : হোয়াইক্যং ইউনিয়নে একটি চলাচলের রাস্তা বিরোধের অজুহাতে স্বশস্ত্র দূবৃর্ত্তরা সন্ত্রাসী হামলা চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ এবং কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদককে রক্তাক্ত করেছে। দলীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় বিভিন্ন স্তরের লোকজনের মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
গতকাল ৯জুন সন্ধ্যা ৭টারদিকে হোয়াইক্যং কাঞ্জর পাড়া ষ্টেশন এলাকায় মোহাম্মদ আমিনের বাড়ির চলাচলের রাস্তা বিরোধের অজুহাতে স্থানীয় কামাল উদ্দিনের পুত্র মোস্তাক আহমদের নেতৃত্বে জামাল, ফাহিম, রফিক, বাইলা, শাহ ইমরান ওরফে (গুইন্না), দিলদার, জয়নাল, তারেক, আলতাফ, পারভেজ, মমতাজের পুত্র জুয়েলসহ একটি গ্রæপ কাঞ্জর পাড়ার ব্যবসায়ী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ ও কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক, মৃত রশিদ আহমদের পুত্র নুরুল আমিন (৩৫) এর উপর স্বশস্ত্র হামলা চালিয়ে রক্তাক্ত করে। এই ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রক্তাক্তকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
এই ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগ ও কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি হারুন অর রশিদ সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ন্যাক্কারজনক হামলার ব্যাপারে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে আহতের পরিবার সুত্র জানায়।
একটি চলাচলের রাস্তার মতো সাধারণ একটি তুচ্ছ বিষয় নিয়ে এই ধরনের ন্যাক্কারজনক হামলায় জনমনে চরম ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ###
