ছৈয়দ করিম রণী : গাড়িতে অভিনব কায়দায় মাদকের চালান ফিটিং করে পাচারের সময় ডিএনসি সদস্যরা অভিযান চালিয়ে ১০হাজার ইয়াবা বোঝাই নোহা মাইক্রোসহ টেকনাফের হোয়াইক্যং কাঞ্জর পাড়ার মাদক কারবারী মুজিবুলকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়,গতকাল ১৯মার্চ কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল টেকনাফ থেকে কক্সবাজার হয়ে ঢাকায় মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের দরিয়া নগর এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশীকালীন (চট্টমেট্টো-১১-৫৮৮৭) নাম্বারের টয়োটা মাইক্রো আসলে তল্লাশীকালীন গাড়ির সামনের ওয়েফার স্ট্যান্ডের নিচে বিশেষ কায়দায় বক্স তৈরি করে লুকায়িত ১০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক বহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করে টেকনাফের হোয়াইক্যং ইউপির কাঞ্জর পাড়ার মৃত আব্দুল দয়ালের পুত্র মুজিবুল হক (৩৪) কে গ্রেফতার করা হয়।
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান,এই ব্যাপারে কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়েরের পর মাদক ও জব্দকৃত গাড়িসহ ধৃত মাদক কারবারীকে কক্সবাজার সদর থানায় সোর্পদ করা হয়েছে। ###
