টেকনাফ টুডে ডেস্ক : কক্সবাজারে বেড়াতে আসা এক পর্যটক হিমছড়ি পাহাড়ে উঠতে গিয়েই পা পিছলে অজ্ঞান হয়ে পড়ে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৪ ডিসেম্বর দুপুর আড়াই টারদিকে ঢাকা থেকে বেড়াতে আসা আলিফ ও জিয়া হিমছড়ি পাহাড়ে উঠার সময় পা পিছলে পড়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আলিফ ঢাকা গাজীপুরের মোঃ শহীদুল ইসলামের ছেলে। তার বয়স ১২বছর।
গত ৫দিন আগে তাদের ২৪জনের একটি বহর কক্সবাজার বেড়াতে আসে। আজ ফেরত যাওয়ার পথে এই দূঘর্টনা ঘটে।
