নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কৃতি সন্তান ড.জমির উদ্দিন সিকদার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনার আলোকে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ড.জমির উদ্দিন সিকদার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ঘোষনা করা হয়।
এদিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কৃতি সন্তান ড.জমির উদ্দিন সিকদার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে কক্সবাজার জেলা আওয়ামীলীগ এবং চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির পক্ষথেকে ফুলেল শুভেচ্ছায় বরণের মাধ্যমে সংবর্ধিত করা হয়েছে। মঙ্গলবার রাজধানী ঢাকার একটি অভিজাত রেস্তোরায় চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির তিনবারের নির্বাচিত সভাপতি এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব লায়ন কমরউদ্দিন আহমেদ চৌধুরী এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ড. জমির সিকদার সিকদারকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধিত করেছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ধামরাই পৌরসভার সন্মানিত মেয়র আওয়ামী লীগ নেতা আলহাজ্ব গোলাম কবির, বীর মুক্তিযোদ্ধা ইন্জিনিয়ার আশরাফ উল হক চৌধুরী, বিশ্ব ব্যাংক কর্মকর্তা ড. আবু সাঈদ, চট্টগ্রাম নাগরিক কমিটি ঢাকা’র সাধারণ সম্পাদক আকাশ আহমেদ ছাড়াও ঢাকায় বসবাসরত চট্টগ্রামের বিশিষ্ট সন্মানিত ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজক চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির সভাপতি এবং কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক লায়ন কমরউদ্দিন আহমদ বলেছেন, ড.জমির উদ্দিন সিকদার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হবার মধ্যদিয়ে চট্টগ্রামবাসিকে গৌরবার্ণিত করেছে। তাঁর এই অর্জন জাতীয় রাজনীতিতে চট্টগ্রামবাসির পক্ষথেকে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে। পাশাপাশি স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটিতে ড.জমির উদ্দিন সিকদারকে স্থান দেয়ায় আওয়ামীলীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি মহোদয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। ##
