স্বদেশী রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমার প্রতিনিধিদল শরণার্থী ক্যাম্পে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

খাঁন মাহমুদ আইউব : অবশেষে আন্তর্জাতিক চাপের মুখে দ্বিতীয় দফায় রোহিঙ্গাদের স্বদেশে ফেরানোর বার্তা নিয়ে মিয়ানমারের উচ্চ পর্যায়ের ১৯ সদস্যের প্রতিনিধি দল কক্সবাজারে এসে পৌছেছে।

শনিবার সকাল ১০টায় দেশটির পররাষ্ট্র সচিব মিন্ট সো’য়ে নেতৃত্বে প্রতিনিধি দলটি বিমানে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌছান। বিমান বন্দর থেকে বিশেষ নিরাপত্তায় তাদের হোটেল রয়েল টিউলিপে নিয়ে আসা হয়। সেখানে তারা স্বদেশী রোহিঙ্গা নেতাদের সাথে বৈঠকে মিলিত হবেন। প্রতিনিধি দলটির সাথে রয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দোজা নয়ন ও অতিরিক্ত জেলা প্রশাদক এস এম কামাল সহ প্রশাসনিক দায়ীত্বশীল কর্মকর্তারা।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের বরাতে জানা গেছে, প্রতিনিধিদলের সদস্যরা উখিয়া কুতুপালং অবস্থানরত কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। তবে কয়টা নাগাদ রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে যাবে সে বিষয়ে কিছুই জানায়নি। পরিদর্শনকালে তারা দেশটি থেকে বিতাড়িত স্বদেশী রোহিঙ্গাদে সাথে কথা বলবেন এবং দেশটির সরকার তাদেরকে ফেরাতে কি কি সুবিধা নিশ্চিত করবেন সে বিষটি তাদেরকে জানাবেন।