সৈকতে পর্যটকদের বই পাঠে আগ্রহীকরণে জ্ঞানের আলো পাঠাগারের র‌্যালী ও পাঠচক্র

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

কক্সবাজার প্রতিনিধি : একটি সুস্থ সুন্দর জাতি গঠন করতে হলে অবশ্যই বই পড়তে হবে। বই পড়ার কোন বিকল্প নেই। বই মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। কক্সবাজার সমুদ্র সৈকতে বৃহস্পতিবার সকালে পর্যটকদের বই পড়তে আগ্রহী করতে র‌্যালী ও পাঠচক্রের আয়োজন করে জ্ঞানের আলো পাঠাগার নামের গোপালগঞ্জের কোটালীপাড়ার একটি সামাজিক সংগঠন। জ্ঞানের আলো পাঠাগার সংগঠনটির সদস্যরা শিক্ষা, যুব উন্নয়ন ও সমাজকল্যাণমুলক কাজ করে। সংগঠনটির ৪০ সদস্যের একটি স্বেচ্ছাসেবী টিম আজ কক্সবাজার সমূদ্র সৈকতে আনন্দভ্রমনে আসে। সকাল ১১ টায় কক্সবাজার সমুদ্র ষৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে পর্যটকদের উদ্বুদ্ধ করতে একটি র‌্যালী বের হয়। র‌্যলীটি সমূদের কূল ঘেষে কলাতলী পয়েন্টে গিয়ে শেষ হয়ে পাঠচক্রে অংশ নেয়। এ সময় সমুদ্রে সৈকতে থাকা পর্যটকরা সাধুবাদ জানান জ্ঞানের আলো পাঠাগারের ব্যতিক্রমী এই আয়োজন কে।
জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, মানুষ বই পড়েই নিজেকে জানতে পারে এবং নিজের জীবনকে আলোকিত করতে পারে। একটি ভালো বই যে কোন মানুষকে সম্পূর্ণরুপে বদলে দিতে পারে। সেই লক্ষে আমরা গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে কক্সবাজারে এসে পর্যটকদের বইপড়ায় উদ্বুদ্ধ করতে র‌্যালী ও পাঠচক্রের আয়োজন করলাম।
জ্ঞানের আলো পাঠাগারের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ বলেন, বই এমন একটি উপকরণ যা পড়ার পড়ে যতœ করে সাজিয়ে রাখা যায়। প্রজন্মের পর প্রজন্ম চাইলে সেই বই পড়তে পারে। তাই আসুন আমরা বইকে ভালোবাসি এবং বই পড়ি।
কক্সবাজার সমুদ্র সৈকতে ময়মনসিংহ থেকে ঘুরতে আসা এক নব দম্পত্তি আনোয়ার ও পারুল বলেন, অনেকবার আমারা কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে এসেছি। এবারই একটি ব্যতিক্রম আয়োজন দেখলাম জ্ঞানের আলো পাঠাগারের। অনেক পর্যটকরা এই বইপাঠে উদ্বুদ্ধ হবে।