সেন্টমার্টিন নৌরুটে ফিশিং ট্রলারের সাথে স্পীডবোটের ধাক্কায় হতাহত-৭ ; নিখোঁজ-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হাফেজ সাইফুদ্দিন আল মোবারক : টেকনাফের কায়ুকখালী ঘাটে ফিরে আসা ফিশিং ট্রলারের সাথে সেন্টমার্টিনগামী যাত্রী বোঝাই স্পীডবোটের চালকের অদক্ষতায় মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্পীডবোট ডুবে ১মহিলা নিহত এবং ১শিশু নিখোঁজ রয়েছে। আহতাবস্থায় উদ্ধার করা হয়ে ৬জনকে।
৮সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর আড়াই টারদিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট হতে সেন্টমার্টিনগামী একটি যাত্রী বোঝাই স্পীডবোট ছেড়ে যাওয়া এবং মাছ শিকার করে ঘাটে ফেরার সময় বিজিবি ক্যাম্প সংলগ্ন টেকে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় স্পীডবোটটি যাত্রীসহ ডুবে গেলে ফিশিং ট্রলারে থাকা মাঝি-মাল্লারা স্পীডবোটের যাত্রী রশিদা বেগম, মামুন, মেহেরুন নেছা, মোঃ আমিন, জাহারো বেগম, সোহেল, মমতাজ বেগমকে আহত অবস্থায় উদ্ধার করে। তম্মধ্যে সেন্টমার্টিন পশ্চিম পাড়ার বাড়ু মিয়ার স্ত্রী রশিদা বেগম (৬০) কে মূমুর্ষাবস্থায় মেরিন সিটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টেকনাফ মেরিন সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নুরুজ্জামান সংবাদ কর্মীদের জানান, মুমূর্ষ এক মহিলাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আনার পূর্বেই তিনি মৃত্যুবরণ করেন।
এই ব্যাপারে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ হাসপাতাল পরিদর্শন করেন। তিনি জানান এই দূঘর্টনায় রশিদা বেগম নামে এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছে এবং আয়াজ উদ্দিনের মেয়ে সুমাইয়া (৭) নামে এক কন্যা শিশু নিখোঁজ রয়েছে। মূলত অদক্ষ স্পীডবোট চালকের কারণেই এই দূঘর্টনা বলে ধারণা করা হচ্ছে। ###