সাবেক সাংসদ মরহুম আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলীর স্বপ্নের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স বে ফিলিং স্টেশনের শুভ উদ্বোধন

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

বার্তা পরিবেশক : উখিয়া-টেকনাফ সংসদীয় আসনের সাবেক সাংসদ ও আমরণ টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলীর স্বপ্নের ব্যবসা প্রতিষ্ঠান নাফ ফিলিং স্টেশনের ২য় শাখা বে ফিলিং স্টেশন শুভ উদ্বোধনের মাধ্যমে পথ চলা শুরু করেছে।

১লা নভেম্বর (বুধবার) সকাল ১১টায় টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়া শামলাপুর মেরিন ড্রাইভ সংলগ্ন সাগরে মাছ শিকারী জেলেদের বোট এবং বিভিন্ন প্রকার যানবাহনে জ্বালানি তৈল সরবরাহকারী প্রতিষ্ঠান বে ফিলিং স্টেশনের শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফিলিং স্টেশনের কর্ণধার, মরহুম অধ্যাপক মোহাম্মদ আলীর বড় সন্তান ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ, মেঝ সন্তান হ্নীলা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ মাহমুদ আলী,সাবেক জেলা ছাত্রলীগ নেতা, টেকনাফ উপজেলা গ্রীণ এনভায়রণ মুভমেন্ট সভাপতি ও বে ফিলিং স্টেশনের নির্বাহী পরিচালক তারেক মাহমুদ রণী, বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ কোম্পানী, হ্নীলা ষ্টেশনের বিশিষ্ট ব্যবসায়ী মফিজুল ইসলাম, টেকনাফ উপজেলা ওলামা লীগ নেতা ও হ্নীলা স্টেশন জামে মসজিদের খতিব ক্বারী মাওলানা ফরিদুল আলম, হ্নীলা ইউপির ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নবী হোসাইন, টেকনাফ উপজেলা গ্রীণ এনভায়রণ মুভমেন্ট সাধারণ সম্পাদক নুরুল আলমসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও বে ফিলিং স্টেশনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ক্বারী মৌলানা ফরিদুল আলমের বিশেষ মোনাজাতের পর উপস্থিত সকলকে মিষ্টিমুখ করিয়ে আনুষ্ঠানিক তৈল বিক্রির মাধ্যমে সাবেক সাংসদ মরহুম আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলীর স্বপ্নের এই ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়।

অধ্যাপক মোহাম্মদ আলী জীবিক থাকাকালে এই উপকূলীয় ইউনিয়নের বোট মালিকদের তৈল বহন করে আনা এবং যানবাহনের তৈল সংকটের কারণে মাঝ পথে আটকে থাকার বিষয়টি মাথায় রেখে এই মেরিন ড্রাইভ সড়কের গুরুত্বপূর্ণ এই পয়েন্টে হ্নীলা মেসার্স নাফ ফিলিং স্টেশনের ২য় শাখা বে ফিলিং স্টেশন গড়ার স্বপ্ন দেখেন। এরই ধারাবাহিকতায় তিনি এই ফিলিং স্টেশনের জমি ক্রয় করে নির্মাণ কাজ শুরু করেন। কিন্তু নিয়তির ডাকে সাড়া দিয়ে তিনি পরপারে চলে গেলেও তাঁরই ৩ সুযোগ্য সন্তান তাঁর স্বপ্নের বাস্তবায়ন করলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের মাঝপথে বাহারছড়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার শামলাপুরসহ বিশাল জনগোষ্ঠীর জ্বালানি তৈলের সংকট ও যানবাহনের জ্বালানি তৈলের দুর্ভোগ দূরীকরণে নাফ ফিলিং স্টেশন হ্নীলা কর্তৃপক্ষের উদ্যোগ এবং বিনিয়োগে মেসার্স বে ফিলিং স্টেশন স্থাপন করা হয়েছে। যেকোনো যানবাহন কিংবা জ্বালানি তৈল ক্রেতারা আজ থেকে বে ফিলিং স্টেশন শামলাপুর থেকে ডিজেল, অকটেনসহ জ্বালানি তৈল ক্রয় করতে পারবেন। ###