বার্তা পরিবেশক : সাবরাং চান্দলী পাড়া কবর স্থানের গাছপালা কেটে বিলীন করে ফেলায় উক্ত কবর স্থানে পুন: বনায়ন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
গত ২৩ জুন সকাল ১১টায় প্রাতিষ্ঠানিক বনায়ন আওতায় সাবরাং চান্দলীপাড়া কবরস্থান পূণঃ বনায়ন কর্মসূচী উদ্বোধন কাং হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনাফ সহব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ নুরুল বশর, সাবরাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর হোসেন বি.এ, ইউপি সদস্য (১নং ওয়ার্ড) মোঃ সেলিম, সাবরাং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিস উল্লাহ,পরিবার কল্যাণ সহকারী আব্দুস শুক্কুর,চান্দলী পাাড়া কবর স্থান পরিচালনা কমিটির সভাপতি রশিদ আলম, মৌলভী হোসাইন, মনজুর আলম,মনু, ব্যবসায়ী ফরিদ, কোডেক ইউএসএইড নেচার এন্ড লাইফ প্রকল্পের প্রকল্প পরিচালক শীতল কুমার নাথ, উপপ্রকল্প পরিচালক নারায়ন দাশ, ম্যানেজার এনআরএম অসীম বড়ূয়াসহ স্থানীয় এলাকাবাসী উপস্তিত ছিলেন। উপস্থিত অতিথিবৃন্দ একটি করে মেহগনি ও চম্পা গাছের চারা লাগিয়ে কবরস্থান বনায়ন কর্মসূচীর শুভ সূচনা করেন।

এসময় উপস্থিত অতিথিবৃন্দ বনায়ন ও গাছপালার গুরুত্ব তূলে ধরেন। এই কবর স্থানের গাছপালাসহ বন ও বন্জ সম্পদ রক্ষায় সবাই সচেষ্ট থাকার আহবান জানানো হয়।
