সাত রোহিঙ্গা সন্ত্রাসী বন্দুকযুদ্ধে নিহতের ঘটনাস্থল পরিদর্শন করেন র‌্যাব পরিচালক সরোয়ার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

শাহ্ মুহাম্মদ রুবেল : টেকনাফে বন্দুকযুদ্ধে সাত রোহিঙ্গা সন্ত্রাসী নিহতের ঘটনাস্থল পরিদর্শন করেছেন র‌্যাবের পরিচালক (লিগ্যাল এন্ড মিডিয়া উইং ও ইন্টেলিজেন্স) লে: কর্ণেল সারওয়ার বিন কাশেম বিপিএম,পিসিএস,এসি।
তিনি বুধবার (৪মার্চ) দুপুর ১টারদিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পের ২৬ ও ২৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন,”আমরা রোহিঙ্গাদের কে মানবতার খাতিরে আমাদের দেশে আশ্রয় দিয়েছি যা পুরো বিশ্বের মধ্যে আমাদের সুনাম অর্জন হয়েছে। তাই বলে এই নয় যে কিছু রোহিঙ্গা ইয়াবা,গুম,খুন অপকর্মে লিপ্ত হবে। আমরা যে অপতৎপরতা রোধে কাজ চালিয়ে যাচ্ছি। ‘
তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট সকালের সহযোগিতা কামনা করেন । পরিদর্শনকালে সাথে ছিলেন র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটলিয়ন অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ ।
৪ মার্চ বুধবার সকাল ১১টার দিকে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে হেলিকপ্টার যোগে অবতরণ করলে এই সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্প ইনচার্জ মির্জা শাহেদ মাহতাব।
এরপর তিনি উখিয়ার বালুখালী ও কুতুপালং ক্যাম্প পরিদর্শন করেন।