বার্তা পরিবেশক : উখিয়া সংবাদ বিতান থেকে দৈনিক সমকাল বিক্রিতে অবদান রাখায় মঙ্গলবার সমকাল থেকে দেওয়া ঘড়ি উপহার পেলেন উখিয়া উপজেলা সংবাদপত্র হকার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাফর আলম। এ সময় উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানব জমিনের উখিয়াস্থ স্টাফ রিপোর্টার সরওয়ার আলম শাহীন, সমকালের উখিয়া প্রতিনিধি হানিফ আজাদ, উখিয়া সংবাদ বিতানের মালিক আমিন উল্লাহ এর বড় ছেলে জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ, দৈনিক পূর্বকোণ, দৈনিক কক্সবাজার প্রতিদিন পত্রিকার উখিয়া প্রতিনিধি কায়সার হামিদ মানিক, চ্যানেল সিক্স বাংলা টিভির স্পেশাল প্রতিনিধি ফারুক আহমদ। ১ যোগ ধরে সংবাদ পত্র বিক্রি করে সংসার চালাচ্ছে সবার পরিচিত প্রিয় মূখ জাফর আলম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হেটে হেটে পাঠকের কাছে জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকা পোঁছে দিচ্ছে। সমকালের উপহার স্বরূপ দেওয়াল ঘড়ি পেয়ে অনেক খুশি। হকার জাফর আলম জানান, আমি দীর্ঘদিন ধরে পত্রিকা বিক্রি করে আসছি, সমকালের মতো অন্য পত্রিকার মালিকরা যদি উপহার হিসেবে আমাদের কিছু দিতো তাহলে আমার মতো অন্য হকাররাও পত্রিকা বিক্রিতে উৎসাহিত হতো।
