শামীম ইকবাল চৌধুরী : দ্বাপরের যুগ সন্ধিক্ষনে রোহিণী নক্ষত্রের অষ্টামী তিথির জন্ম নেওয়া সনাতন ধর্মের মহাবতার শ্রীকৃষ্ণের আজ শুভ জন্মতিথি। জন্মাষ্টামী উপলক্ষে দিনটিকে পালন করার জন্য নাইক্ষ্যংছড়ি সদর উপজেলায় সনাতন ধর্মের মানুষ দিন ব্যাপী নানা কর্মসূচী হাতে নিয়েছেন। রবিবার (২ সেপ্টাম্বার) নাইক্ষ্যংছড়ি উপজেলার হরি মন্দির পূজা উৎযাপন কমিটির উদ্যোগে বিশাল শোভা যাত্রার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের নির্বাহি কর্মকর্তা সাদিয়া আফরিন কচি শোভা যাত্রাটি উদ্ভোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক ক্যানে ওয়ান চাক্, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো, ইমরান মেম্বার, হরি মন্দির পূজা উৎযাপন কমিটির সভাপতি খোকন সুত্র ধর, সদস্য সদস্য সচিব রূপন নাথ, সাবেক সভাপতি পলয় কান্তি দে, মধু সুধন দেব,উপজেলা কৃষি স¤প্রসারণ সহকারি কর্মকর্তা শিমুল রঞ্জন শীল, অজিত কুমার দাশ,সবুজ শর্ম্মা, সুজন দাশ প্রমূখ। উদ্ভোধনী অনুষ্ঠান শেষে শোভা যাত্রাটি উপজেলার হরি মন্দির থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উদ্ভোধন স্থলে গিয়ে শেষ হয়। শোভা যাত্রাটিতে নাইক্ষ্যংছড়ির বিভিন্ন স্থান থেকে হিন্দু ধর্মের শত শত নারী-পুরুষ,কিশোর কিশোরীসহ নানা বয়সী লোকের সমাগমে এবং তাদের সাথে আনা বাদ্যযন্ত্র ও বড় বড় সাউন্ড বক্সের মনমাতানো গানে পুরো শহরকে আনন্দময় করে তোলে। সাথে শোভা যাত্রায় হিন্দু ধর্মের ভক্তদের গানে গানে ব্যপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। এব্যপারে নাইক্ষ্যংছড়ি উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি খোকন সুত্র ধর বলেন, শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে সারা দিন ব্যাপী নানা কর্মসূচী হাতে নেওয়া হয়েছিল । সন্ধ্যায় হরি মন্দিরে র্ধমীয় আলোচনা সভা আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
