শেখ শামসুদ্দীন (সাজ্জন) জটিল রোগে ভোগছেন : দোয়া কামনা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বিশেষ প্রতিনিধি :
কক্সবাজার শহর লালদীঘির উত্তর পাড়স্থ মৃত হাজী নুরুল ইসলাম প্রকাশ পিয়ারা মিয়ার কনিষ্ঠ পুত্র শেখ শামসুদ্দীন (সাজজন) (৫২) জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে জীবন মৃত্যু সন্ধিক্ষনে রয়েছেন। তিনি দীর্ঘ ৩ বছর যাবৎ ক্যানসার ও কিডনী রোগে ভোগছেন। ভারতের চেন্নাই শহরের নামকরা হাসপাতাল থেকে চিকিৎসা শেষে এখন নিজ বাস ভবনে রয়েছেন। তার সহধর্মীনি কুতুবদিয়া উপজেলা বড়ঘোপ ইউনিয়নের মনোহরখালী গ্রামের মৃত আলহাজ্ব ছাবের আহমদ এর কনিষ্ঠ মেয়ে এবং সাবেক কাস্টমস্ ইন্সেপেক্টার মরহুম ফয়েজ আহমদের ছোট বোন। তিনি সকলের কাছে তার অসুস্থ স্বামী শেখ শামসুদ্দীন প্রকাশ সাজ্জনের রোগমুক্তি কামনার দোয়া চেয়েছেন। বর্তমানে তিনি ৩ সন্তানের জনক। তার আশু রোগমুক্তি কামনা এবং মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেছেন।