শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক হলেন টেকনাফের সাইদুল

লেখক: নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২ সপ্তাহ আগে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে সাহিত্য সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন টেকনাফের কৃতি সন্তান সাইদুল ইসলাম মাহাদী।

জানা গেছে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর ২০২৬ কেন্দ্রীয় কমিটি প্রকাশিত হয় গত ২৬ ডিসেম্বর ২০২৫ সালে। এতে সভাপতি নির্বাচিত হয় নূরুল ইসলাম সাদ্দাম ও সেক্রেটারি মনোনীত হয় সিবগাতুল্লাহ সিবগা। এর ধারাবাহিকতায় গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। নতুন গঠিত এই পরিষদে সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইদুল ইসলাম মাহাদী।

এর আগে তিনি কেন্দ্রীয় পর্যায়ে এইচআরএম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ২০২৪ ও ২০২৫ সাল। আরও আগে, ২০২৩ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

সাইদুল ইসলাম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার ৭নং ওয়ার্ডে জন্ম গ্রহণ করেন,

শিক্ষাজীবনে সাইদুল ইসলাম নয়াবাজার উচ্চবিদ্যালয়ে হতে এসএসসি ও কক্সবাজার সরকারি কলেজ হতে এইচএসসি ফাস করে, সে উভয় পরীক্ষা জিপিএ ৫. অর্জন করে।
সাইদুল ইসলাম মাহাদী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এ এমফিল প্রোগ্রামে অধ্যয়নরত রয়েছেন।

তার এই সাফল্যে টেকনাফবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি সংগঠনের সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন।

তার এই সাফল্যে টেকনাফবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি সংগঠনের সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন।