প্রেস বিজ্ঞপ্তি :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ তথা মুজিববর্ষ উদযাপন করেছে শাহ পরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন ছাত্রলীগ। ১৭ই মার্চ বিকালে শাহ পরীর দ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাফিজ উল্লাহর নেতৃত্বে কেক কেটে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ও শাহ পরীর দ্বীপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ সাদেকুল আমিন। উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ রেজা,ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক ফরিদ উসমান,ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান,ছাদেক উল্লাহ,হাই স্কুল ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দীন জীবন,উত্তর পাড়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক রুহুল আমিন,বাজার পাড়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবাইর,সাইফুল ইসলাম,গোলাম কিবরিয়া প্রমুখ।
