শাহপরীর দ্বীপ সংবাদদাতা :
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে শাহপরীর দ্বীপ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে র্যালী ও আলোচান সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত র্যালী শাহ পরীর দ্বীপ হাই স্কুল সম্মুখ থেকে শুরু হয়ে তিন রাস্তার মাথা বাজার থেকে পুরাতন জীপ স্টেশন প্রদক্ষিণ করে নৌকা প্রতীকের প্রার্থী শাহীন আক্তারের নির্বাচনী কার্যালয়ে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীতে নেতৃত্ব দেন শাহপরীর দ্বীপ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাদেকুল আমিন।

ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক হাফিজ উল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগ সদস্য ও শাহপরীর দ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সোনা আলী, টেকনাফ উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব রশিদ আহমদ, শাহপরীর দ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মনির উল্লাহ, শাহপরীর দ্বীপ ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ন-আহবায়ক শাহাব মিয়া,উসমান গণি ও ইউনিয়ন ছাত্রলীগ সদস্য সাইফুল্লাহ রেজা।
এসময় উপস্থিত ছিলেন শাহপরীর দ্বীপ ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক মোঃ আমিন সাগর, সহ-সভাপতি জাফর আলম, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ শরীফ, জসিম উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগ সদস্য ছাদেক উল্লাহ। অন্যান্যদের মধ্যে জসিম উদ্দিন জীবন, হাই স্কুল ছাত্রলীগের সাধারন সম্পাদক কফিলুল হক, বাজার পাড়া ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ফরিদ উসমান, মিস্ত্রি পাড়া সভাপতি মুহিব উল্লাহ, উত্তর পাড়া ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম, জালিয়া পাড়া ওয়ার্ড সাধারন সম্পাদক জাফর আলম, ছাদেক উল্লাহ মাহেল, নুর মোহাম্মদ, রুহুল আমিন, কামাল হোসেন, জুসেফ হাসান, মোঃ ইয়াছিন, সৈয়দুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
