শাহপরীর দ্বীপে মতবিনিময় সভায় বক্তারা : মাদকমুক্ত ও উন্নয়নশীল টেকনাফ গড়তে নৌকা প্রতীকে ভোট দিন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ুন রশিদ : টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলীর সমর্থনে শাহপরীর দ্বীপ আওয়ামী লীগ কার্যালয়ে গণসংযোগোত্তর মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে এই সরকারের আমলে নৌকা প্রতীকের প্রার্থীর জয়ের বিকল্প নেই। এছাড়া মাদকমুক্ত টেকনাফ গঠন এবং জন হয়রানি বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানানো হয়।
৫মার্চ বিকাল সাড়ে ৪টায় উপজেলার শাহপরীর দ্বীপ বাজারে সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সোনা আলীর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক ডাঃ গিয়াস উদ্দিনের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী সাবেক সাংসদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য রশিদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল গণি,যুগ্নসাধারণ সম্পাদক সেলিম সিকদার, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, শাহপরীর দ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ডাঃ মোঃ শফি, স্বাস্থ্য ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক নজির আহমদ সীমান্ত, উপজেলা ওলামা লীগের সভাপতি ক্বারী ফরিদুল আলম, সাধারণ সম্পাদক মৌঃ ফেরদৌস আহমদ, উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক নুরুল আমিন।
Teknaf Pic C 05 03 19 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এতে বক্তব্য রাখেন শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেম্বার এজাহার মিয়া, সালামত উল্লাহ, ১নং ওয়ার্ড সভাপতি নুরুল হক, ২নং ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মনির উল্লাহ, ৩নং ওয়ার্ড সভাপতি লাল মিয়া লালু, সাধারণ সম্পাদক ছৈয়দ করিম, ৫নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আমিন, সাধারণ সম্পাদক মোঃ হোসেন, ৭নং ওয়ার্ড সভাপতি মোক্তার আহমদ, সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ, ৮নং ওয়ার্ড সভাপতি দরবেশ আলী, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল গণি প্রমুখ।
এছাড়া হ্নীলা ইউপির প্যানেল চেয়ারম্যান ও ৬নং ওয়ার্ড মেম্বার আবুল হোছন, ৫নং ওয়ার্ড মেম্বার জামাল উদ্দিন, ১নং ওয়ার্ড মেম্বার বশির আহমদ ও সাবেক ৩নং ওয়ার্ড মেম্বার ছালেহ আহমদ, টেকনাফ উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি আব্দুস সাত্তার, শাহপরীরদ্বীপ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জীবন প্রমুখ উপস্থিত ছিলেন। এতে বক্তারা উপস্থিত ভোটার ও নেতাকর্মীদের উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন। এর আগে নেতৃবৃন্দ শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া, দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, মাঝের পাড়া ও পশ্চিম পাড়ায় গণসংযোগ শেষে উক্ত মতবিনিময় সভায় যোগদেন।