লেদা রোহিঙ্গা ক্যাম্পে স্বশস্ত্র গ্রুপের হাতে রোহিঙ্গা যুবক অপহৃত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বিশেষ প্রতিবেদক : লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে স্বশস্ত্র অবস্থানে থাকা রোহিঙ্গা দূবৃর্ত্ত গ্রুপের হাতে এক রোহিঙ্গা যুবক অপহরণের শিকার হয়েছে।

২৯ আগষ্ট রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফের ২৪নং রোহিঙ্গা ক্যাম্প লেদা এলএমএস ক্যাম্পের এমদাদ উল্লাহ মাঝির অধীনে চনাপাড়ার ব্লক-এ-৬ এর এফসিএন-২৫৫৪১৩ শেড নং-৫৬০ এর বাসিন্দা শামসুল আলমের পুত্র জাহেদ হোসাইন (২১) কে পাহাড় থেকে নেমে আসা স্বশস্ত্র একটি রোহিঙ্গা গ্রুপ অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। এই ঘটনার পর হতে অপহৃত রোহিঙ্গা পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।

এই অপহরণের ঘটনা কি মাদক বাণিজ্য সংক্রান্ত নাকি মুক্তিপণ আদায়ের জন্য ঘটেছে তা স্পষ্ট করে কেউ বলতে পারছেনা। উক্ত ক্যাম্প চেয়ারম্যান ও স্থানীয় রোহিঙ্গারা এই অপহরণ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ###