সংবাদ বিজ্ঞপ্তি : বান্দরবানের লামা উপজেলায় পুকুরে ডুবে আরজু মনি নামের এক দেড় বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের নয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশু নয়াপাড়ার বাসিন্দা ছমির উদ্দিনের কন্যা।
জানাযায়, রবিবার বেলা ১১টার দিকে আরজু মনি বাড়ির আঙিনায় খেলা করছিল। ধারণা করা হচ্ছে ওই সময় সবার অজান্তে পাশের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুজি করে পুকুর থেকে শিশুটির মৃত দেহ উদ্ধার করেন স্বজনেরা।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য আপ্রæচিং মার্মা বলেন, ঘটনাটি খুবই দু:খ জনক।
