হুমায়ূন রশিদ : কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা রামু-টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৩৮হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়,গত ১২ডিসেম্বর দুপুর দেড়টার দিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্প এবং (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের যৌথ আভিযানিক দল টেকনাফ সাবরাং ইউপির কাটাবুনিয়ায় জনৈক জাফর আলমের ঘরে কতিপয় মাদক কারবারী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বাড়ির মালিক স্থানীয় মোহাম্মদ হোসাইনের পুত্র জাফর আলম (৪৪) কে গ্রেফতার করা হলেও অপর এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তিকে তল্লাশী করে তার হেফাজত হতে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে একই দিন ভোররাত সোয়া ৩টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিএসসি) ক্যাম্পের একটি আভিযানিক দল রামু উপজেলার কচ্ছপিয়া ইউপির তুলাতলী এলাকায় ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বন্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের প্রধান ঝিরি এলাকার মৃত আবুল বাশারের পুত্র মোঃ ইউনুস (৪০) (বর্তমানে রামু কচ্ছপিয়ার তুলাতলীতে বসবাসরত) কে আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত মাদক কারবারীর দেহ তল্লাশী করে ৮হাজার ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ পৃথক অভিযানে গ্রেফতারকৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু ও টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিলের পর সংশ্লিষ্ট থানায় সোর্পদ করা হয়েছে। ###
