টেকনাফ টুডে ডেস্ক :
রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়র সওদাগর পাড়ায় পাহাড় থেকে অবৈধভাবে উত্তোলনকৃত পাথর এবং পাথর বহনকারী ডাম্পার অভিযান চালিয়ে জব্দ করেছেন রামু উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমার নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি টিম।
৮ মার্চ সোমবার ভোর সাড়ে ৬ টার দিকে কাউয়ারখোপ ইউনিয়নের সওদাগর পাড়া নামক এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ডাম্পারটি জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন ইউএনও প্রনয় চাকমা।
তিনি জানান, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে কাউকে এমন অন্যায় কাজে ছাড় দেয়া হবেনা। যারা এসব কাজে জড়িত তাদের ও আইনের আওতায় আনা হবে। তিনি আরো জানান যতদিন আছি ততদিন এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান রামু উপজেলা নির্বাহী অফিসার বাবু প্রনয় চাকমা। তিনি আরও জানান, আধুনিক প্রযুক্তি ড্রোন ব্যবহারের মাধ্যমে অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান এনে দিয়েছে নতুন মাত্রা।
সব শেষে পরিবেশ রক্ষা করতে সবাইকে পাশে থাকার আহবানও জানান তিনি।
