কফিল উদ্দিন আনু : সব জল্পনা কল্পনা শেষে বহুল প্রতিক্ষিত উখিয়া উপজেলা প্রেসক্লাব কার্য নির্বাহী কমিটির নির্বাচন-২০২৩ইং ১৮ফেব্রুয়ারী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে উখিয়া উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন রাহামত উল্লাহ, নির্বাচন কশিনারের দায়িত্ব পালন করবেন তানভীর শাহরিয়ার।
প্রধান নির্বাচন কমিশনার রাহামত উল্লাহ জানান, মনোনয়ন পত্র যাচাই বাচাই ও প্রত্যাহার শেষে চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর একটি টিম মোতায়েন থাকবে। নির্বাচনে ৩১ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, উখিয়া উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির নির্বাচন-২০২৩ইং এ সভাপতি পদে- মোসলেহ উদ্দিন ও মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি পদে এম.আর আয়াজ রবি ও আব্দুল হাকিম, সাধারন সম্পাদক পদে শাকুর মাহমুদ চৌধুরী ও মারজান আহম্মদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে মোস্তফা কামাল আজিজি ও নুরুল আলম সিকদার, ধর্ম বিষয়ক সম্পাদক পদে জাহেদ আলম ও তারেকুল রহমান এবং নির্বাহী সদস্য পদে আব্দুর রহিম, শহিদুল ইসলাম, আব্দুল লতিফ বাচ্চু ও মোঃ জয়নাল উদ্দিন প্রতিদ্বন্ধিতা করছেন। এছাড়া যুগ্ম সাধারন সম্পাদক পদে এম বশর চৌধুরী, অফিস সম্পাদক পদে মোঃ মুফিজুল ইসলাম, অর্থ সম্পাদক পদে হেলাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে মোঃ সেলিম উদ্দিন, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে কামাল উদ্দিন জয়, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে কাশেদ নুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে মোঃ মিছবাহ উদ্দিন আজাদ বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
