রাজধানীতে বিয়ের অনুষ্ঠানে কথিত প্রেমিকের ছুরিকাঘাত ; কনের বাবা নিহত :মা আহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : রাজধানীর মগবাজার এলাকার দিলু রোডে বিয়ের অনুষ্ঠানে এক যুবকের এলোপাতাড়ি ছুরিকাঘাতে কনের বাবা মোঃ তুলা মিয়ার (৫৫) মৃত্যু হয়েছে। এ সময় কনের মা ফিরোজা বেগমকে (৩৫) আহত অবস্থায়ে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ঘাতক রকি (২৫) কে আটক করেছে পুলিশ। সে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার আব্দুল আহামেদ বারীর ছেলে। সে মগবাজারের বাটার গলিতে থাকে।

নিহত তুলা মিয়ার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। তিনি মগবাজার দীলু রোডে প্রিয়াঙ্কা হাউজিং সংলগ্ন একটি টিনসেট বাসায়, পরিবার নিয়ে থাকতেন ।

আহত ফিরোজা বেগমের ভাই আলমগীর হোসেন বলেন, বুধবার (সপ্না) ভাগনীর গায়ে হলুদ যায়। বৃহস্পতিবার দুপুরে বিয়ের অনুষ্ঠান। দুপুর দেড়টার দিকে রকি ঐ অনুষ্ঠানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে আমার বোন ভগ্নিপতি কে কুপিয়েছে। এতে আমার ভগ্নিপতি মারা গেছেন।

হাতিরঝিল থানার উপপরিদর্শক এসআই মোঃ রমজান জানিয়েছেন, এ ঘটনায় ঘাতক রকি কে আটক করা হয়েছে। তাকে ঢামেকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় রাখা হয়েছে।

এদিকে আটক রকি ঢামেকে সাংবাদিকদের বলেন, সে সপ্নার সাথে বহু বছর যাবত প্রেম করতো।