ফারুক আহমদ, উখিয়া :
উখিয়ার রত্মা পালং ইউনিয়নের পূর্ব রত্না এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বী একই পরিবারের নারী-শিশুসহ ৪ খুনের
ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন ও পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
এদিকে পুলিশের ক্রাইম সিন বিশেষজ্ঞ দল দুপুর দেড়টায় এ রিপোর্ট লেখাকালীন ঘটনাস্থলে রয়েছেন।
ঘটনাস্থল থেকে উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান জানান, পুলিশ খবর পেয়ে সকাল সাড়ে ৭ টার দিকে ঘটনাস্থলে গিয়ে বাড়ির চাদের সিড়ি দিয়ে নীচে প্রবেশ করে ৪ টি জবাই করা লাশ দেখতে পায়। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষকের সিদ্ধান্তে কক্সবাজার জেলা পুলিশের ক্রাইম সিন ম্যানেজম্যান্টের বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে হত্যার ক্লু বের করার চেষ্টা করছে বলে উখিয়া সার্কেলের এডিশনাল এসপি নিহাদ আদনান তাইয়ান জানিয়েছেন।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হচ্ছে।
এ ঘটনায় নিহতরা হলো-মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখী বড়ুয়া (৬৮), সখী বড়ুয়ার পুত্র লোকেন বড়ুয়ার স্ত্রী মিলা বড়ুয়া (২৫), পুত্র রবীন বড়ুয়া (১), মৃত প্রবীণ বড়ুয়ার আরেক পুত্র শিবু বড়ুয়ার পুত্র সনী বড়ুয়া (৫) সহ ৪ জন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে পুলিশ কুয়েত প্রবাসী রোকন বড়ুয়ার তালাবদ্ধ ঘরের সিঁড়ি দিয়ে নীচে প্রবেশ করে তাদের লাশ উদ্ধার করে।
