বার্তা পরিবেশক : মানসিক রোগীদের তহবিল (মারোত) এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা এবং বার্ষিক বনভোজন ২০১৯ টেকনাফ পর্যটন এলাকা জাহাজপুরা গর্জন বাগানে সংগঠনের সভাপতি আবু সুফিয়ান এর সভাপতিত্বে আরম্ভ হয়। “আজ সারাদিন আমরা স্বাধীন ” এই নীতিতে সকলের স্বতস্ফূর্ততা লক্ষ্য করা গেছে। সংগঠন প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল এর সার্বিক তত্ত্বাবধানে সেক্রেটারি রাজু পালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি র সভাপতি গ্রাঃ ডাঃ জয় শংকর নাথ, বিশেষ অতিথি ছিলেন বেক্সিমকো ফার্মার এরিয়া সেলস এক্সিকিউটিভ আবদুর রহমান, সংগঠনের উপদেষ্টা ইফাদ মটর স এর ব্যাবস্থ্যাপনা পরিচালক সাইফুল ইসলাম,টেকনাফ ফারিয়া নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক নাচির উল্লাহ । সভায় ২০১৮ সালের সেরা সেচ্ছাসেবী হিসেবে পল্লী চিকিৎসক বাবু ঝুন্টু বড়ুয়ার নিকট ক্রেষ্ট প্রদান করেন মারোত নের্তৃবৃন্দ। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পরিষদ এর আহবায়ক মোহাম্মদ মোবারক হোসাইন এবং যুগ্ন আহবায়ক মোহাম্মদ হোসাইন আমিরী যৌথ পরিচালনা য় উপস্তিত সকলকেই আপ্যায়ন করানো হয়, রন্ধন পরিচালনা করেন আয়ুব আলী সওদাগর এবং হারুনুর রশীদ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্তিত থেকে গান পরিবেশন এবং বক্তৃতা করেন অর্থ সম্পাদক আজিম উদ্দিন, সহ অর্থ সম্পাদক মিরাস উদ্দিন, খালেক সর্দার,মুহাম্মদ জুবায়ের প্রমুখ। বিকাল বেলা মনমুগ্ধকর র্যাফেল ড্র এর মধ্যে দিয়ে অনুষ্ঠানে র সমাপ্তি ঘোষণা করেন সংগঠন এর সভাপতি আবু সুফিয়ান।
