সংবাদ বিজ্ঞপ্তি : আগামী এক বছরের জন্য মানবিক বাংলাদেশ সোসাইটি ১৬সদস্যবিশিষ্ট টেকনাফ উপজেলা কমিটিতে ইমরান খানকে সভাপতি ও আবু ছিদ্দিক আতিককে সাধারণ সম্পাদক করে অনুমোদন দেওয়া হয়েছে।
গত ১১মার্চ মানবিক বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আদম তমিজী হক, সাধারণ সম্পাদক সালেহ আহমদ হৃদয়, সিইও জাহিদুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানবিক বাংলাদেশ সোসাইটি টেকনাফ উপজেলা শাখার সভাপতি মোঃ ইমরান খান, সহসভাপতি নুরুল আমিন, রফিক আদহাম, নুরুল আবছার আহমদ জয়, ইকবাল কফিল, মোঃ সেলিম, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক আতিক, যুগ্নসাধারণ সম্পাদক মিজানুর রহমান, শহীদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ ইমরান, সহসাংগঠনিক সম্পাদক ইন্দ্র জিৎ, প্রচার সম্পাদক আইয়ুব আলী, দপ্তর সম্পাদক মোহাম্মদ তারেক, সহদপ্তর সম্পাদক আবু রাশেদ, সদস্য ফাহাদুল ইসলাম তুষার ও হাবিবুর রহমান।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন আগামী এক বছরের মধ্যে এই কমিটি মানবিক বাংলাদেশ সোসাইটিকে অনুসরণ করে মানবিক কর্মকান্ডে নিজেদের সম্পৃক্ত করে এদেশের নির্যাতিত-নিপীড়িত ও শোষিত মানুষের অধিকার আদায়ে কাজ করে যাবে। ###
