মাদক নির্মূলে বিশেষ অবদান রাখায় হ্নীলা ইউপি দফাদার নুরুল আমিনের সম্মাননা স্মারক গ্রহণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে মাদক নির্মূলে বিশেষ অবদান রাখায় জেলা পুলিশ সুপার হতে বিশেষ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করলেন হ্নীলা ইউপি দফাদার নুরুল আমিন।

২৮ সেপ্টেম্বর (শনিবার) বিকালে টেকনাফ পৌরসভার ঝর্ণা চত্বরে কমিউনিটি পুলিশিং ফোরামের সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির কনসালনেন্ট আবু বক্কর, ওসি (তদন্ত) এবিএমএস দোহা, ওসি (অপারেশন) রাকিবুল ইসলাম খান ও টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলহাজ্ব নুরুল হুদা।

উক্ত সভা শেষে মাদক বিরোধী অভিযানে বিশেষ অবদান রাখায় হ্নীলা ইউনিয়ন পরিষদের দফাদার নুরুল আমিনের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন কক্সবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। ভাল কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা পাওয়ায় এক প্রতিক্রিয়ায় হ্নীলা ইউপি দফাদার নুরুল আমিন বলেন, যেকোন ভাল কাজের স্বীকৃতি আরো ভাল কাজ করতে উৎসাহিত করে তোলে। আমি সর্বস্তরের মানুষের সহায়তায় এই ভাল কাজের ধারা অব্যাহত রাখা চেষ্টা চালিয়ে যাব।