ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী রেখে যেতে দেশপ্রেম নিয়ে বন ও পরিবেশ রক্ষায় কাজ করতে হবে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিনিধি :

“ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে দেশপ্রেম নিয়ে বন ও পরিবেশ রক্ষায় কাজ করতে হবে।”

টেকনাফ সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির দ্বি- মাসিক সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন মো.নুরুল বশর । তিনি আরো বলেন, কক্সবাজারের সর্বত্র যেভাবে পাহাড় নিধনের মহোৎসব চলছে আমরা সবাই মিলে যদি তা যদি রুখে দিতে না পারি তাহলে এই দেশ ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য থাকবে না।”

সভায় তিনি গত ১লা সেপ্টেম্বর তিনজন সিপিজি সদস্যকে অপহরণের ঘটনায় সফল উদ্ধার অভিযানের জন্য বনবিভাগ, সিএমসি, আইনশৃংখলা বাহিনীর সদস্যসহ সকলের প্রতি ধন্যবাদ জানান।

 

২৪ জানুয়ারী সকাল ১১ টায় সিএমসির নিজস্ব কার্যালয়ে রেঞ্জ কর্মকর্তা ও সদস্য সচিব মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমিটির সহ সভাপতি এ কে এম নুরুল করিম রাসেল, মরজিনা আক্তার সিদ্দিকী, কোষাধ্যক্ষ হোসাইন আহমদ, পুলিশ সাব ইন্সপেক্টর মোঃ মনজু, র‌্যাব, কোস্টগার্ড প্রতিনিধি,  সরকারী মৎস্য বিভাগের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

সভায় পাহাড়ে জবর দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

 

নেচার এন্ড লাইফ প্রকল্পের সাইট অফিসার মো. শওকত ওসমান সহ প্রকল্পের কর্মকর্তাগন এতে উপস্থিত ছিলেন।