ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন : প্রচারের সময় প্রার্থী ছুরিকাহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডটকম : ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ডানপন্থি এক প্রার্থীকে তার কর্মী সমর্থকদের ভিড়ের মধ্যেই ছুরি মেরে আহত করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, কট্টর ডানপন্থি দল সোশাল লিবারেল পার্টির নেতা জাইর বোলসোনারো বর্ণবাদী ও বিতর্কিত নানা বক্তব্যের জন্য সমালোচিত হলেও সাম্প্রতিক জনমত জরিপগুলোতে তার অবস্থান ক্রমশ শক্তিশালী হচ্ছিল।

বৃহস্পতিবার ব্রাজিলের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিনাস জেরাইসে ভোটের প্রচারের সময় বোলসোনারো হামলার শিকার হন।

চিকিৎসকদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, বোলসোনারোর পেটের ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে।