বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে আটকা প্রায় ২ হাজার পর্যটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নুরুল করিম রাসেল ।
সেন্টমার্টিন দ্বীপে প্রায় দুই হাজারের মতো পর্যটক আটকা পড়েছেন। বৈরী আবহাওয়ায় কারণে বুধবার(৬ই মার্চ) জাহাজ চলাচল বন্ধ থাকায় আগেরদিন সেন্টমার্টিন গিয়ে রাত্রীযাপন করা পর্যটকরা আটকা পড়েছেন বলে জানা গেছে। ব্রজ্রমেঘের কারনে ৩নং সংকেত জারী হওয়ায় বুধবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে মঙ্গলবার সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে যারা রাতে সেখানে ছিলেন তারা আটকা পড়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান বলেন, আবহাওয়ার বৈরী থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে যারা রাতে সেখানে ছিলেন তারা আটকা পড়েছেন। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।
সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, দেড় থেকে দুই হাজারের মতো পর্যটক আটকা পড়েছেন।
বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়ায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, মৌসুমি বায়ুতে পশ্চিমা লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এর প্রভাবে সমুদ্র উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া, বজ্রপাতসহ গুঁড়িগুঁড়ি ও মাঝারি আকারের বৃষ্টিপাত হচ্ছে টেকনাফ-সেন্টমর্টিন সহ উপকূ’লীয় এলাকায়। তাই কক্সবাজারসহ দেশের সব সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া উপকূলীয় এলাকায় চলাচলকারী মাছ ধরার ট্রলারসহ সব ধরনের নৌযানকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে সেন্টমার্টিনে আটকা পড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজু, হুমায়ুন কবীর, পারভেজ খান, রোমান, রাকিব সহ কয়েকজনের সাথে মুঠোফোনে কথা বলে জানা যায়, একদিনের প্রোগ্রামে সেন্টমার্টিন ভ্রমনে গিয়েছিলেন তারা। ফলে আর্থিক সমস্যা ছাড়া তেমন কোন অসুবিধা হচ্ছে না বলে জানালেন তারা।
54255581 331661597692513 4636792705022689280 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর