নিজস্ব প্রতিবেদক : বিশ্ব মানবাধিকার দিবস ২০২২ উপলক্ষে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজারের চকরিয়া থানা কমিটির উদোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ ডিসেম্বর সকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি কক্সবাজার ১ ( চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
র্যালী শোভাযাত্রাটি চকরিয়া উপজেলা পরিষদের থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদিক্ষন শেষে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ আলহাজ জাফর আলম। বক্তব্য দেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল চকরিয়া থানা কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল মোস্তফা মিল্টন, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল চকরিয়া থানা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক চকরিয়া পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি পৌর কাউন্সিলর ফারহানা ইয়াছমিন।
এছাড়াও অনুষ্ঠানে চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হিউম্যান এইড ইন্টারন্যাশনাল চকরিয়া থানা কমিটির নেতৃবৃন্দ, সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি কক্সবাজার ১ আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বলেন, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল মানবিক কাজে সবসময় জনগণের পাশে থাকে। সমাজের সবধরনের নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে কাজ করে সংগঠনটি। আমি আশা করি, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল চকরিয়া থানা কমিটি আগামীতে জনগণের পাশে থেকে মানবাধিকার প্রতিষ্ঠায় ইতিবাচক ভুমিকা পালন করবে।
হিউম্যান এইড ইন্টারন্যাশনাল চকরিয়া থানা কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল মোস্তফা মিল্টন বলেন, সবমানুষের
ন্যায়সঙ্গত মানবাধিকার নিশ্চিত করতে সংগঠনটির মুল লক্ষ্য। সমাজের সকলধরণের অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হচ্ছে আমাদের শপথ। মুলত এই শপথে বলিয়ান হয়ে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল চকরিয়া থানা কমিটি জনগণের পাশে থেকে কাজ করার অভিপ্রায়ে কাজ শুরু করেছে। তিনি আরও বলেন, মানবাধিকার লঙ্ঘনমুলক ঘটনায় যারাই জড়িত থাকুক হিউম্যান এইড ইন্টারন্যাশনাল চকরিয়া থানা কমিটি তার বিরুদ্ধে বলিষ্ঠ ভুমিকা পালন করবে। আমাদের পথচলায় সমাজের সকলস্থরের নাগরিকদের সহযোগিতা চাই। ##
