বিশ্বকাপের আসরে প্রথম মুখোমুখী জিম্বাবুয়ে-বাংলাদেশ ; কে হাসছে শেষ হাসি!

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

টেকনাফ টুডে ডেস্ক : চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ ক্রিকেট দল ৩য় ম্যাচে আজ সকালে প্রথম বারের মতো জিম্বাবুয়ের মুখোমুখী হতে যাচ্ছে। গত ম্যাচে পাকিস্তানকে ১ রানে হারিয়ে দারুন অবস্থানে থাকা জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যে কে জিতছে তা দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

আজ ৩০ অক্টোবর রোববার সকাল ৯টায় ব্রিসবেনের গ্যাবায় এই দুই দলের লড়াই শুরু হবে। দুই দলের লড়াইয়ের মধ্যে লড়াই চলবে সাকিব-আর সিকান্দার রাজার মধ্যে। প্রথমবারের মতো বিশ্বকাপের আসরে মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে। সব সংস্করণ মিলিয়ে দুই প্রতিপক্ষ সর্বোচ্চ ম্যাচ খেললেও বিশ্বকাপে এই প্রথম মুখোমুখি হচ্ছে। টি-টোয়েন্টিতে টাইগারদের পথচলা শুরু হয়েছিল জিম্বাবুকে হারিয়ে। বিশ্বকাপেও কি তাদের হারিয়ে ঘুরে দাড়ানোর পথে এগিয়ে যেতে পারবে বাংলাদেশ।

জিম্বাবুয়ের সিকান্দার রাজা আয়ারল্যান্ড-স্কটল্যান্ডকে হারানো ম্যাচ সেরা। মূলপর্বেও দলে তার রাজত্ব চলছে দলে। অন্যদিকে বাংলাদেশের সাকিব এখনো জ্বলে উঠতে পারেননি। গত দুই ম্যাচে ভাগ্যও সহায় হয়নি তার। হয়তো এই ম্যাচেই তার নেতৃত্বে টাইগার একাদশ ভাল কিছু করতে পারে।

সিকান্দার রাজার পারফরম্যান্স বলে দেয়, দলের সাফল্যে সবচেয়ে বড় ভূমিকা তারই থাকে আর বাংলাদেশের সাকিব তো বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব পারফর্ম করলেই হাসে বাংলাদেশ। দুই দলের দুই স্পিন অলরাউন্ডারের ওপর সাফল্য-ব্যর্থতা নির্ভর করে। আজকের ম্যাচে দুজনের মধ্যে কার ভূমিকায় দল জয়ের দেখা পাচ্ছে তা দেখার বিষয়।