বাহারছড়ায় পথসভায় অধ্যাপক মোহাম্মদ আলী : উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা প্রতীকের বিকল্প নেই

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : আসন্ন টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী উপকূলীয় বাহারছড়া ইউনিয়নে ব্যাপক গণসংযোগ এবং পথসভা করেছেন। এতে তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। এই জন্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভেদাভেদ ভূলে কাজ করার আহবান জানান।
৩মার্চ বিকাল পৌনে ৫টায় বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী,মাথাভাঙ্গা, হাজমপাড়া, বাগঘোনা, শীলখালী, বড় ডেইল, জাহাজপুরার বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে শাপলাপুর বাজার সংলগ্ন দাখিল মহিলা মাদ্রাসা মাঠে গণসংযোগোত্তর এক পথসভা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য রশিদ আহমদ, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌঃ আজিজ উদ্দিন, উপজেলা ওলামা লীগের সভাপতি ক্বারী ফরিদুল আলম ও সাধারণ সম্পাদক মৌঃ ফেরদৌস আহমদ। বক্তব্য রাখেন
বাহারছড়া ৯নং ওয়ার্ড মেম্বার মোঃ ইলিয়াছ, টেকনাফ উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি ডাঃ আবু দাউদ মোহাম্মদ, যুগ্নসাধারণ সম্পাদক মোহাম্মদ আলম, সাবেক মেম্বার হাজী মীর কাশেম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ হোছাইন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক,৭নং ওয়ার্ডের সভাপতি মনির আহমদ, সাধারণ সম্পাদক শফি উল্লাহ, ৮নং ওয়ার্ডের সভাপতি নজরুল, সাধারণ সম্পাদক সেলিম, ৬নং ওয়ার্ডের সভাপতি রুস্তম আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ, বাহারছড়া ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হামিদ হোছন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিন মোহাম্মদ শাহান, আওয়ামী লীগ নেতা আজম খান ও আব্দু প্রমুখ।
পথসভায় উপরোক্ত বক্তব্য ছাড়াও অধ্যাপক মোহাম্মদ আলী আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। আপনার ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন বলেই তিনি আপনাদের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ করেছেন। এছাড়া সাবরাং অর্থনৈতিক অঞ্চল, জাইল্যার দ্বীপ টুরিষ্টজোন ও সৌর বিদ্যুতের বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করছে। আজ উন্নয়নের ধারাবাহিকতায় গ্রামীণ সড়ক -উপসড়ক সমুহের কাংখিত উন্নয়ন ঘটেছে। উন্নয়নের আরো ধারাবাহিকতা বজায় রাখার জন্য তিনি নৌকা প্রতীককে বিজয়ী করার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন।