বাহারছড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের উপজেলা আ.লীগ নেতা মাহাবুব মোরশেদ’র অর্থ সহায়তা প্রদান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বার্তা পরিবেশক : টেকনাফের উপকুলীয় বাহারছড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবার পরিদর্শন করে তাদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।

২৮ নভেম্বর (রবিবার) বিকাল ৪টায় টেকনাফ বাহারছড়া বাইন্ন্যাপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার সমুহকে দেখতে যান টেকনাফ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলীর বড় সন্তান মাহাবুব মোরশেদ। তিনি তাদের সাথে কৌশল বিনিময় করেন এবং খোঁজ-খবর নেয়। এরপর তিনি ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ৫ হাজার করে মোট ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
2 4 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এসময় উপস্থিত ছিলেন বাহারছড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও স্থানীয় ইউপি মেম্বার হুমায়ুন কাদের, বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল আলী ও হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।