সংবাদ বিজ্ঞপ্তি : র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, বান্দরবান পাবর্ত্য জেলার থানচি থানাধীন থানচি বাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন যাবৎ প্রকাশ্যে অফিম ক্রয়-বিক্রয় করে আসছে। ঘটনাস্থলে অভিযান পরিচালনা করলে বিপুল পরিমান আফিম উদ্ধার করা সম্ভব হবে। সংবাদটি পাওয়া সাথে সাথে গত ১৯ এপ্রিল ২০২২ খ্রিঃ তারিখ ১৮.০৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী ০১। রুম তুই ¤্রাে (৩০), পিতা- রুম ক ¤্রাে, সাং- মাইকুয়া পাড়া, থানা- থানচি, জেলা- বান্দরবান, ০২। সেন রাই মো ্র(২৫), পিতা- বাই দুপ ¤্রাে, সাং- মাইকুয়া পাড়া, থানা- থানচি,জেলা- বান্দরবান, ০৩। রিংওয়ই ¤্রাে (২২), পিতা- রাইথং ¤্রাে, সাং- মাইকুয়া পাড়া, থানা- থানচি, জেলা- বান্দরবান‘দের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আসামীদের হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি আফিম উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে অকপটে স্বীকার করে যে, তারা দীর্ঘ দিন যাবৎ মায়ানমার ও বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট হতে আফিম সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের আফিম ব্যবসায়ী ও আফিম সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ কোটি টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং আফিমের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বান্দরবান পাবর্ত্য জেলার থানচি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
