বাড়ি থেকে বের হয়ে হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসার এক হাফেজের খোঁজ মিলছেনা

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

বার্তা পরিবেশক : হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে এক হাফেজের খোঁজ পাচ্ছেনা পরিবার।

২৭ মে সকাল ৯টায় উপজেলার হ্নীলা দরগাহ পাড়ার ছৈয়দ আলম ওরফে কালু ড্রাইভার এবং জোস নাহার বেগম দম্পতির ১মপুত্র এবং হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসার জামাতে হাত্তুমের ছাত্র হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ (১৪) মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। সন্ধ্যায় ঘনিয়ে এলেও প্রতিদিনের ন্যায় ছেলে বাড়িতে ফিরে না আসায় মা-বাবা তার ব্যবহৃত মুঠোফোন নং-০১৯৯৭৭৮০৯২০ কল দিলে কেউ রিসিভ করছেনা। তখন মা-বাবার মনে আতংক ছড়িয়ে পড়ে। সে পরিবারে ২ বোন এবং ১ ভাইয়ের মধ্যে ২য়। তাকে সম্ভাব্য স্থানে তালাশ করার পর না পেয়ে স্থানীয় চেয়ারম্যানসহ আইন প্রয়োগকারী সংস্থার লোকজনকে মৌখিকভাবে বিষয়টি অবহিত করা হয়েছে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে জুব্বা আর টুপি ছিল।

কোন সুহৃদবান ব্যক্তি নিখোঁজ এই হাফেজের সন্ধান পেলে তার পিতার মুঠোফোন -০১৮৬২-৬৫৯৪৫২ নাম্বারে জানানোর জন্য সবিনয় আহবান জানিয়েছেন। ###