বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি মোফাজ্জল ; সম্পাদক সিফাত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) ২০১৯ সালের ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মোফাজ্জল হোসেন (জনকন্ঠ) ও সাধারণ সম্পাদক হিসেবে মো. মুসফিকুর রহমান সিফাত (নিউ এজ) নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি আউয়াল মিয়া (বাংলা ট্রিবিউন), যুগ্ম সম্পাদক নাবিল তাহমিদ রুশদ (বাংলানিউজ২৪), সাংগঠনিক সম্পাদক আবুল বাশার (কালের কণ্ঠ) কোষাধ্যক্ষ মো. শাহীন সরদার (যুগান্তর), দপ্তর সম্পাদক শাহরিয়ার আমিন (আমাদের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান (বাংলাদেশের খবর), তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাহিদ হাসান (ডেইলি সান), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল হাসান (ইনকিলাব)। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে শাহীদুজ্জামান সাগর (প্রথম আলো) এবং আহাদ আলম শিহাব (সমকাল) নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মোহা. ইউসুফ আলী (আলোকিত বাংলাদেশ), মো. রাফী উল্লাহ (বার্তা বাজার) এবং মো. হাবিবুর রহমান রনি (সময়ের কন্ঠস্বর)।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সভাপতি শাহীদুজ্জামান সাগর, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা অধিদপ্তরের সহকারী পরিচালক দীন মোহাম্মদ দীনু এবং সাবেক সহসভাপতি মো. জুয়েল আলম দায়িত্ব পালন করেন।