বাইশারী ইউনিয়ন ছাত্রলীগ কমিটি ঘোষণা : রিফাত সভাপতি, চিং ওয়াই সম্পাদক

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

শামীম ইকবাল চৌধুরী : ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হয়েছেন সাজেদুল করিম রিফাত আর সাধারণ সম্পাদক হয়েছেন চিং ওয়াই মার্মা । বিষয়টি নিশ্চিত করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ।
339369005 937086267639412 2386431720410957987 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
সোমবার (১৭ এপ্রিল) রাতে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়,ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক নাইক্ষ্যংছড়ি উপজেলা সভাপতি ইরফান মাহাবুব রায়হান ও সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ এ কমিটির অনুমোদন দেন।
এতে নবগঠিত কমিটির মধ্যে যথাক্রমে, সহ-সভাপতি সাইফুল ইসলাম বাপ্পি, জসিম উদ্দিন, শিহাব উদ্দিন মানিক,মো: আনাস,যুগ্ম সাধারণ সম্পাদক মন্ঞ্জুর আলম,এস এম ফয়সাল,হারুনুর রশিদ,সাংগঠনিক সম্পাদনা ইসতিয়াক আহাম্মদ জয়, উশৈ সিং মার্মা,হামিদ হোসেন,দেলোয়ার হোসেন শাহীন।

উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ জানান, আগামী জাতীয় সাংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে জয় নিশ্চিত এবং আওয়ামী পরিবারের সদস্য কিনা তা যাচাই-বাছাই নিশ্চিত করে এবারের ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।