বাইশারীতে বন্য হাতির আক্রমনে এক উপজাতীয় কৃষক গুরুতর আহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

শামীম ইকবাল চৌধুরী : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বন্য হাতির আক্রমনে এক উপজাতীয় কৃষক গুরুতর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে ২৪ মে রবিবার সকাল সাড়ে ৯টার সময় ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকায় রাংগা ঝিরি নামক স্থানে।আহত ব্যক্তি বাইশারী উপর চাক পাড়া এলাকার বাসিন্দা মৃত হ্লাচা চাকের পুত্র উচিং চাক (৫৫)। বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেনবাইশারী ইউপি চেয়ারম্যান মো,আলম কোম্পানী।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য থোয়াইচাহ্লা চাক জানান, সকালে দুর্গম পাহাড়ের বাদুর ঝিড়ি খামার বাড়ীতে যাওয়ার পথে বন্য হাতীর পালের সামনে পড়ে গেলে হাতি তাকে ধরে শৌড় দিয়ে আচাড় মারে এবং হাতি চলে যায়। ঐসময় পাশের অন্যান্য লোকজন তাকে উদ্বার করে স্থানীয় বাইশারী বাজার প্রাথমিক চিকিৎসা দিয়ে অবনতি হওয়ায় দ্রুত ডোলহাজরা হাসপাতালে প্রেরন করা হয়।
এ রিপোর্ট পাঠানো পর্যন্ত আহত ব্যক্তি সুস্থ হয়নি বলে পারবারিক সুত্রে জানা যায়।