বর্ণাঢ্য আয়োজনে উখিয়ায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

ফারুক আহমদ : নানা আয়োজনের মধ্য দিয়ে উখিয়ায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। এবারে প্রতিবাদ্য বিষয় ছিল সবাই মিলে ভাব, নতুন কিছু কর। নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়।
গত (৮ মার্চ) শুক্রবার উখিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে কর্মসূচীর মধ্যে ছিল মানববন্ধন, নারী মেলা, র‌্যালী, ও আলোচনা সভা। সকালে উখিয়া শহীদ মিনার প্রাঙ্গনে নারী মেলার উদ্ধোধন করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ফখরুল ইসলাম।এর আগে ৬ মার্চ নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্টিত হয়। এ মানববন্ধনে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা
র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা তথ্য আপা পান্না আক্তার। প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো: ফখরুল ইসলাম। উখিয়া মহিলা বিষয়ক কর্যালয়ের প্রশিক্ষক সুমন বড়–য়ার পরিচালনায় বক্তব্য রাখেন এনজিও কর্মকর্তা যথাক্রমে জাহাঙ্গীর আলম, তারিন ইভা, মনিরুজাম্মান, ফাতেমা বেগম ও রেজুয়ানুর রহমান প্রমুখ। #