বরইতলী কৈয়ারবিলে শতাধিক কর্মহীন দিনমুজুর পরিবারে জেলা পরিষদের উপহার সামগ্রী বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক : করোনা ভাইরাসের সংক্রমণে জীবিকা হারানো চকরিয়া উপজেলা বরইতলী ও কৈয়ারবিল ইউনিয়নের শতাধিক শ্রমজীবি দিনমুজুর ও গরীব পরিবারে জেলা পরিষদের বিশেষ উপহার খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার ১৭ মে সকাল ও দুপুরে আলাদা অনুষ্ঠানের মাধ্যম বরইতলী ও কৈয়ারবিল ইউনিয়নে জীবিকা হারানো এসব পরিবারের হাতে খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী তুলে দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার জেলা পরিষদের সদস্য, কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং চট্রগ্রামস্থ চকরিয়া সমিতির সভাপতি আলহাজ্ব লায়ন কমর উদ্দিন আহমদ।
জেলা পরিষদের সদস্য আলহাজ লায়ন কমরউদ্দিন আহমদের অনুরোধক্রমে নির্বাচনী এলাকা কৈয়ারবিল ইউনিয়ন ও বরইতলী ইউনিয়নের জীবিকা হারানো মানুষের জন্য এসব সহায়তা বরাদ্দ দিয়েছেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী। ইতোমধ্যে লায়ন কমরউদ্দিন আহমদ তাঁর নির্বাচনী এলাকা পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়নে দিনমুজুর শ্রমজীবি ও গরীব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন। পর্যায়ক্রমে আরো কয়েকটি ইউনিয়নে জেলা পরিষদের এই কার্যক্রমের আওতায় গরীব মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছাবেন বলে নিশ্চিত করেছেন লায়ন কমরউদ্দিন আহমদ।
রবিবার কৈয়ারবিল ইউনিয়নে জেলা পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান হানু, সাবেক সাধারণ সম্পাদক জাফর আলম সিকদার, আওয়ামীলীগ নেতা ইউপি সদস্য কাইছার উদ্দিন।
অপরদিকে বরইতলী ইউনিয়নে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিয়াজুল ইসলাম (বাদল), পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুস শুক্কুর, ইউনিয়ন যুবলীগের সভাপতি আইয়ুব খান মিন্টু ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৌকির ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
লায়ন আলহাজ কমরউদ্দিন আহমদ বলেন, করোনা সংক্রমণের প্রভাবে শ্রেনী-পেশার সকল নাগরিক আজ দিশেহারা। বিশেষ করে জীবিকা হারিয়েছে শ্রমজীবি ও দিনমুজুর পরিবার গুলো। তাই এই দুর্দিনে স্বচ্ছল সবাইকে গরীব মানুষের পাশে থাকতে হবে। বিপদের মুর্হুতে তাদের পাশে দাঁড়াতে হবে। সরকার সারাদেশে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছে। নগদ অর্থ সহায়তা দিচ্ছে। সরকারের পাশাপাশি সবার উচিত মানবিক কাজের অংশহিসেবে জীবিকা হারানোর মানুষের খবর নেয়া। তাদের জন্য মানবিক কল্যাণে সাধ্যমতো সহযোগিতা করা। আশাকরি প্রকৃত মানবসেবীরা এগিয়ে আসবেন।
তিনি চকরিয়া-পেকুয়াবাসির উদ্দেশ্যে বলেন, করোনা সংক্রমন থেকে নিজের, পরিবার সদস্যদের এবং প্রতিবেশি সবার সুরক্ষা নিশ্চিত করতে সরকারি নির্দেশনা মেনে চলুন। সবাই বাড়িতে থাকুন, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যাবেন না। বের হলেও মাক্স বিতরণ করুন। সর্তকতা অবলম্বন ককরুনরুন। বাড়িতে থেকে বেশি বেশি ইবাদত করুন। সবাই নিরাপদ থাকুন। তিনি এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা পালনের আহবান জানান।##