বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে টেকনাফে বিজিবির দরিদ্র নারীকে গাভী প্রদান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বিজিবির অর্থায়নে আলোকিত সীমান্ত প্রকল্প হতে দরিদ্র নারীকে গাভী প্রদান করা হয়েছে।
১৯ মার্চ সকাল সাড়ে ১১টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্ট সংলগ্ন মাঠে বিজিবির নিজস্ব অর্থায়নে আলোকিত সীমান্ত প্রকল্প হতে দরিদ্র নারীকে গাভী প্রদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রামু সেক্টর সদরের সেক্টর কমান্ডার কর্ণেল মঞ্জুরুল হাসান খান (বিজিবিএম), বিশেষ অতিথি ছিলেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান (পিএসসি)।
হোয়াইক্যংয়ের হত-দরিদ্র মৃত আব্দুল মজিদের স্ত্রী আজু মেহেরকে একটি দূগ্ধবতী গাভী প্রদান করেন। যাতে এই দরিদ্র মহিলা এই গাভীর দূধ বিক্রি করে জীবিকা নির্বাহ করতে পারেন। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বিজিবির নিজস্ব অর্থায়ন এবং আলোকিত সীমান্ত প্রকল্পের এই প্রয়াস ক্ষুদ্র হলেও অসামান্য অবদান রাখবে। এছাড়া মাদক ও সীমান্ত চোরাচালানে সম্পৃক্ত এবং বিপদগামীরা এই মহিলাকে অনুসরণ করে নিজেদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় ব্যাটালিয়নের বিভিন্ন স্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন। ###