ফলোঅনে জিম্বাবুয়ে ; ইনিংস হারের শঙ্কা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : আফগানিস্তানের রানপাহাড়ে চাপা পড়ে চিড়েচ্যাপ্টা অবস্থান জিম্বাবুয়ের। রশিদ খানদের বোলিং তোপে প্রথম ইনিংসে ২৮৭ রানে অল আউট হয়ে ফলোঅনে পড়েছে জিম্বাবুয়ে।

রশিদ খান ৪টি উইকেট লাভ করেছেন। এছাড়া আমির হামজার শিকার ৩ উইকেট। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে তাদের সংগ্রহ বিনা উইকেটে ২৪ রান। ইনিংস হার এড়াতেও দরকার আরো ২৩৪ রান।

এর আগে হাসমতউল্লাহ শহিদির অপরাজি ২০০ ও অধিনায়ক আসগর আফগানের ১৬৪ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫৪৫ রান করে আফগানিস্তান। আফগানিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন শহিদি।

দুই ম্যাচের টেস্ট সিরিজে জিম্বাবুয়ে এগিয়ে আছে ১-০ ব্যবধানে। দুদলের মধ্যকার প্রথম টেস্টে মাত্র পৌনে দুই দিনেই জিতে গিয়েছিল জিম্বাবুয়ে।