টেকনাফ টুডে ডেস্ক : ফরিদপুরে ভুয়া এনএসআই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী গ্রাম থেকে ডিবি পুলিশ ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মো. ছানোয়ার হোসেন (৩৬) ওই গ্রামের আব্দুল মান্নান বেপারীর ছেলে। তিনি দীর্ঘদিন এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তরিকুল ইসলাম জানান, ভুয়া এনএসআই কর্মকর্তা মো. ছানোয়ার হেসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
